রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • ছাত্রত্ব নেই ইবি ছাত্রশিবিরের নতুন কমিটির তিনজনেরই

    ছাত্রত্ব নেই ইবি ছাত্রশিবিরের নতুন কমিটির তিনজনেরই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রাশেদুল ইসলাম রাফি। একইসঙ্গে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জাকারিয়া হোসাইন।

    গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী ভবনে অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সমাবেশের প্রধান অতিথি নূরুল ইসলাম সাদ্দাম।

    এদিকে সভাপতি ইউসুফ আলী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি আল ফিকহ অ্যান্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একইসঙ্গে সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন আল কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে, তাদের তিনজনেরই নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে।
     
    ছাত্রত্ব শেষ হওয়া তিনজনকে দিয়ে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, তাঁদের তিনজনের মধ্যে দুজনের ছাত্রত্ব আছে। নতুন সভাপতি-সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট। তবে সাংগাঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র নয়। কিন্তু সে এম ফিলে ভর্তি-ইচ্ছু শিক্ষার্থী। সার্কুলার হলেই ভর্তি হয়ে তিনিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হয়ে যাবেন। 

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী পূর্বের কমিটিতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নবনির্বাচিত সেক্রেটারি পূর্বের কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন নেতারা শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানা যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন