বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আংশিক মেঘলা আকাশ, কিছু স্থানে ঘন কুয়াশার সম্ভাবনা

    আংশিক মেঘলা আকাশ, কিছু স্থানে ঘন কুয়াশার সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ সোমবার দেশের আকাশ কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল এবং দেশের প্রায় ১০–১৫ শতাংশ এলাকায় গভীর কুয়াশা থাকতে পারে।
    দেশের অধিকাংশ স্থানে আজ বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই।

    তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ:
    দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা শীতল থাকবে।
    দিনের তাপমাত্রা দেশের অধিকাংশ অঞ্চলে প্রায় অপরিবর্তিত থাকবে।
    দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
    খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

    কুয়াশা ও কুয়াশাবেল্ট:
    দেশের অধিকাংশ নদী অববাহিকায় রাত হতে সকাল ৯টা পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।
    দেশের প্রায় ১০–১৫ শতাংশ এলাকায় কুয়াশাবেল্ট থাকবে, বিশেষ করে রংপুর বিভাগের কিছু অংশে। তবে রংপুরের অধিকাংশ স্থানে দুপুরে রোদ উঠবে।

    সূর্য ও আকাশের তথ্য:
    আজ ঢাকায় সূর্য উঠবে সকাল ৬:০৪ মিনিটে ও অস্ত যাবে সন্ধ্যা ৫:৩১ মিনিটে।
    দেশের মধ্যাঞ্চলে সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন ৪৪.৭° দক্ষিণে হবে।
    দিনের আকাশে সূর্যের কিরণ ৭–৯ ঘন্টা ম্লান রোদের আকারে দেখা যাবে।
    মেঘের গড় গতিপথ দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে।

    সাগর:
    উত্তর বঙ্গোপসাগর নিরাপদ অবস্থায় থাকবে।
    গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টি রেকর্ড হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেট +২৮.৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া +৭.৩° সেলসিয়াস।

    সতর্কবার্তা:

    ১২ জানুয়ারি দেশের কোথাও বড় ধরনের আবহাওয়া জনিত দূর্যোগের আশঙ্কা নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন