রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
  • কুইন এলিজাবেথ স্কলারশিপ ২০২৬: কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ ফান্ডেড মাস্টার্স

    কুইন এলিজাবেথ স্কলারশিপ ২০২৬: কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ ফান্ডেড মাস্টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ নিয়ে এসেছে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ (QECS)অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (ACU) পরিচালিত এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৃত্তির আওতায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

    ১৯১৩ সালে প্রতিষ্ঠিত ACU বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহৎ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক। তাদের উদ্যোগে চালু কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ শুধু একাডেমিক ডিগ্রি অর্জনের সুযোগই নয়, বরং নতুন দক্ষতা অর্জন, ভিন্ন সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে অভিজ্ঞতা এবং একটি শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে।

    স্কলারশিপের প্রধান সুবিধাসমূহ:

    এই মর্যাদাপূর্ণ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—

    • সম্পূর্ণ টিউশন ফি

    • মাসিক ভাতা

    • গবেষণা সহায়তা

    • যাতায়াতের জন্য বিমান ভাড়া

    • আবাসন ও জীবনযাপনের জন্য ভাতা

    আবেদনের যোগ্যতা:

    এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে—

    • কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে

    • নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই

    • সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কোর্সের একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে

    প্রয়োজনীয় কাগজপত্র:

    • শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট

    • দুটি রেফারেন্স লেটার

    • স্টেটমেন্ট অব পারপাস (SOP)

    • ইংরেজি ভাষা দক্ষতার সনদ (IELTS অথবা Medium of Instruction সনদ)

    • হালনাগাদ সিভি (CV)

    আবেদনের শেষ তারিখ:

    ১৪ জানুয়ারি ২০২৬

    আবেদন পদ্ধতি:

    আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও বিশ্ববিদ্যালয়ের তালিকা জানতে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন