রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক হলেন ড. নাহিদা বেগম

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক হলেন ড. নাহিদা বেগম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

    ৬ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

    অফিস আদেশে বলা হয়, গত ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন-২০১৩ এর তফসিল ১৪ (১) অনুযায়ী ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

    এ ব্যাপারে ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ' আগের যিনি পরিচালক ছিলেন তিনি বিভিন্ন কারণে ব্যস্ত থাকেন এবং গবেষণায় যুক্ত রয়েছেন। এসব বিবেচনায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ড. নাহিদা বেগমকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।'

    ড. নাহিদা বেগম বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যোগ্য মনে করে যে দায়িত্ব প্রদান করেছে, তা আমি যথাযথ ও সুন্দরভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। ক্যাম্পাসকে আরও সংগঠিত, সক্রিয় ও অগ্রগতির পথে এগিয়ে নিতে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।'

    প্রসঙ্গত, এর আগে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন