মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

    শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতের প্রকোপ বেড়েই চলেছে, তাপমাত্রা নিম্নমুখী। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই শীতল তাপমাত্রা দেখা গেছে দেশের উত্তরের নওগাঁ জেলার বদলগাছী উপজেলায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

    অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ দেশের চার বিভাগ এবং আরও প্রায় ৯ জেলায় ছড়িয়ে পড়েছে শৈত্যপ্রবাহ। চলতি মৌসুমে এত বড় এলাকাজুড়ে এর আগে শৈত্যপ্রবাহ দেখা যায়নি। আজ রাজধানীতেও তাপমাত্রা আগের দিনের চেয়ে একলাফে ২ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। তবে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার সেই দাপট নেই। আকাশ পরিষ্কার থাকার কারণেই মূলত তাপমাত্রার এই নিম্নগতি বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

    টানা তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী। গত সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা নেমে হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উত্তরের জেলা রাজশাহীতে। আজ সেই উত্তরের জনপদ নওগাঁর বদলগাছীতে তাপমাত্রা কমে হেয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজ সকালে প্রথম আলোকে বলেন, আজ বদলগাছীতে যে তাপমাত্রা হয়েছে, তা এ মৌসুমের সর্বনিম্ন। তাপমাত্রা আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত আরও কমতে পারে।

    আজ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সর্বত্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। এই চার বিভাগে জেলার সংখ্যা ৩২। এর পাশাপাশি টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ মোট ৯ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।

    যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: