রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ঢাকায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার শীর্ষ শিক্ষা এক্সপো

    ঢাকায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার শীর্ষ শিক্ষা এক্সপো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। সেই আগ্রহকে কেন্দ্র করে ঢাকায় আয়োজন করা হচ্ছে দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের উদ্যোগে এই এক্সপো হবে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বনানীর ঢাকা শেরাটন হোটেল-এ, যা একদিনব্যাপী চলবে।

    এক্সপোতে অস্ট্রেলিয়ার ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশ নেবেন। শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি থেকে ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, কোর্স তথ্য ও স্টুডেন্ট ভিসা সংক্রান্ত পরামর্শ পাবেন। এছাড়া ইভেন্টে থাকছে অন-স্পট অ্যাসেসমেন্ট এবং আবেদন করার সুযোগ, যাতে শিক্ষার্থীরা জটিল প্রক্রিয়া ছাড়াই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে।

    এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ভর্তিে সহায়তা প্রদান করে আসছে। এবারের এক্সপোতে অংশ নেবে মোনাশ ইউনিভার্সিটি, ম্যাককোয়ারি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অ্যাডিলেডসহ অস্ট্রেলিয়ার অন্যান্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সরাসরি জানতে পারবেন।

    এছাড়া শিক্ষার্থীরা চাইলে জুলাই ২০২৬ ইনটেকের জন্য অন-দ্য-স্পট আবেদন করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী উচ্চ স্কলারশিপ লাভের সুযোগও থাকবে। স্টুডেন্ট ভিসা সহায়তার জন্য আলাদা ডেস্ক থাকছে, যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে পরামর্শ ও আবেদন সহায়তা নিতে পারবেন।

    এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রব্বানী হোসেন বলেন,
    "আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি সুস্পষ্ট পথ তৈরি করা, যাতে তারা অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারে। শিক্ষার্থীদের এ এক্সপোর সঙ্গে যুক্ত করতে পারায় আমরা গর্বিত।"

    উল্লেখ্য, এক্সপোতে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। আগ্রহী শিক্ষার্থীরা https://eduexpo.xyz/ অথবা এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের অফিসিয়াল ফেসবুক পেজে প্রি-রেজিস্ট্রেশন করতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন