রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • সুইডেনে SI স্কলারশিপ: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ

    সুইডেনে SI স্কলারশিপ: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য সুখবর। সুইডেন সরকার সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়ার সুযোগ দিচ্ছে। এই সুযোগ পাওয়া যাবে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল (SI Scholarship)-এর মাধ্যমে। বাংলাদেশসহ বিশ্বের ৩২টি দেশের শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

    স্কলারশিপটি শুধু পড়াশোনার খরচ নয়, বরং জীবনযাত্রার খরচ ও অন্যান্য সুবিধাও প্রদান করবে। সুইডিশ ইনস্টিটিউট প্রতি বছর ৭৫০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ প্রদান করে থাকে। কোর্সের মেয়াদ এক বা দুই বছর হতে পারে। তবে আবেদন করার জন্য প্রথমে শিক্ষার্থীর সুইডেনের কোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন করা থাকতে হবে।


    SI স্কলারশিপে সুবিধাসমূহ

    নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন:

    • জীবনযাত্রার খরচ বাবদ প্রতি মাসে ১২,০০০ সুইডিশ ক্রোনা

    • যাতায়াতের জন্য এককালীন ১৫,০০০ সুইডিশ ক্রোনা ভ্রমণ অনুদান

    • সম্পূর্ণ স্বাস্থ্যবিমা সুবিধা

    • মাস্টার্স প্রোগ্রামের পুরো সময়জুড়ে আর্থিক নিরাপত্তা


    আবেদনযোগ্যতার শর্ত

    এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের থাকতে হবে:

    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি

    • ইংরেজি ভাষায় দক্ষতা

    • ন্যূনতম ৩,০০০ ঘণ্টা কাজের অভিজ্ঞতা (প্রায় ১.৫ বছর পূর্ণকালীন সমতুল্য)

    • শক্তিশালী সিভি, মোটিভেশন লেটার ও সুপারিশপত্র

    • যে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করছেন, তা SI স্কলারশিপের আওতাভুক্ত হতে হবে

    • জানুয়ারি ২০২৬-এর মধ্যে সুইডেনের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়া

    • প্রয়োজনীয় কাগজপত্র


    আবেদন করার প্রক্রিয়া

    আগ্রহী প্রার্থীরা সুইডিশ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। সেখান থেকে প্রয়োজনীয় ফরম যেমন:

    • সিভি

    • রেফারেন্স লেটার

    • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র

    ডাউনলোড করে পূরণ করে জমা দিতে হবে। এছাড়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি এবং একটি মোটিভেশন লেটারও আবশ্যক।

    আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন