বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দেশে তীব্র শীতের পূর্বাভাস, আবহাওয়া অফিসের নতুন তথ্য

    দেশে তীব্র শীতের পূর্বাভাস, আবহাওয়া অফিসের নতুন তথ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। তবে তারপর থেকে দেশে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। বর্তমানে দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তিনি বলেন, “গত কয়েকদিনে রাজধানীতে তীব্র শীত অনুভূত হলেও কোনো শৈত্যপ্রবাহ ছিল না। আগামী সপ্তাহের মাঝ থেকে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলবীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।”

    ঢাকায় রোদ উঠায় দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে মৃদু ঠান্ডা বাতাস থাকার কারণে শীতের অনুভূতি বজায় রয়েছে।

    আবহাওয়া অধিদফতরের ১-৫ জানুয়ারির পূর্বাভাস অনুযায়ী:

    ১ জানুয়ারি: সারাদেশে শুষ্ক আবহাওয়া, মাঝারি থেকে ঘন কুয়াশা, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি।

    ২-৩ জানুয়ারি: আংশিক মেঘলা, নদী অববাহিকায় মাঝারি কুয়াশা, তাপমাত্রা সামান্য বৃদ্ধি।

    ৪ জানুয়ারি: শুষ্ক আবহাওয়া, মাঝারি থেকে হালকা কুয়াশা, তাপমাত্রা অপরিবর্তিত।

    ৫ জানুয়ারি: আংশিক মেঘলা, মাঝারি থেকে হালকা কুয়াশা, রাত ও দিনের তাপমাত্রা সামান্য কম।

    মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন