রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • রাষ্ট্রীয় শোকের দিনেও অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

    রাষ্ট্রীয় শোকের দিনেও অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

    এর মধ্যে ২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার মৃত্যু ও রাষ্ট্রীয় শোকের দিনে পরীক্ষা হবে কি না, তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছে।

    তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রীয় শোকের দিনে নিয়োগ পরীক্ষা আয়োজনের কোনো বাধা নেই। তাই ২ জানুয়ারিই সারাদেশে একযোগে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন, “আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আসে, তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।”

    অধিদপ্তরের তথ্যে জানা গেছে, দুই ধাপ মিলিয়ে মোট ১৪,৩৮৫টি শূন্য পদে ১০ লাখ ৮০ হাজার ৮০টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ প্রতিটি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন প্রার্থীর লড়াই থাকবে।

    প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০,২১৯টি শূন্য পদের বিপরীতে ৭,৪৫,৯২৯টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪,১৬৬টি পদে ৩,৩৪,১৫১টি আবেদন জমা পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন