শীতের খবর, ঢাকার আবহাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবহাওয়া অধিদপ্তর, শৈত্যপ্রবাহ, শীত ও ব"/>
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • কনকনে শীতের মধ্যে বৃষ্টি; কী বলছে আবহাওয়া অফিস

    কনকনে শীতের মধ্যে বৃষ্টি; কী বলছে আবহাওয়া অফিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় কয়েক দিন ধরে চলমান কনকনে শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে মঙ্গলবার সকালের আকস্মিক বৃষ্টি। আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

    সকাল থেকে ফার্মগেট, বাংলামোটর, ধানমন্ডি, রামপুরাসহ নগরের বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টিপাত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে গত কয়েক দিন ধরে দিনের বেলায় সূর্যের দেখা মেলেনি বললেই চলে। মেঘলা আকাশ আর হিমেল বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বৃষ্টির কারণে বিশেষ করে অফিসগামী যাত্রী এবং নিম্নআয়ের শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের এই তীব্রতা এবং কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

    সারা দেশে কয়েক দিন ধরে বেড়েছে শীতের দাপট। রাজধানীতেও দুদিন ধরে কনকনে শীতে জবুথবু জনজীবন। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এর মধ্যেই হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সব মিলিয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

    আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে। এরপর বৃষ্টির আভাস না থাকলেও আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
     
    সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক দিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
     
    কয়েক দিনের ধারাবাহিকতায় আজও কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। কিশোরগঞ্জের নিকলীতে এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন