রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যা: পাইওনিয়ার নীটওয়্যারসের তীব্র নিন্দা

    ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যা: পাইওনিয়ার নীটওয়্যারসের তীব্র নিন্দা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় পোশাক কারখানার এক শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড কর্তৃপক্ষ।

    কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রতিষ্ঠানের জুনিয়র কোয়ালিটি কন্ট্রোলার (QC) দীপু চন্দ্র দাসকে গত ১৮ ডিসেম্বর ২০২৫, আনুমানিক রাত ৯টার দিকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে একদল বিক্ষুব্ধ জনতা প্রকাশ্য রাস্তায় নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। হত্যার পরও ক্ষান্ত না হয়ে দুর্বৃত্তরা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। এই বর্বর ঘটনা যে কোনো ধর্ম, মানবতা ও সভ্যতাকে চরমভাবে আঘাত করেছে বলে মন্তব্য করে কর্তৃপক্ষ।

    পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীর রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে কারখানার সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় সকল তথ্য ও সহযোগিতা প্রদানে কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিঃ একটি ১০০% রপ্তানিমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সকল ধর্মের প্রায় ১৫ হাজার শ্রমিক-কমচারী কাজ করে। নিহত দীপু চন্দ্র দাস ১০.০৯.২০২৪ থেকে প্রতিষ্ঠানটিতে জুনিয়র QC হিসেবে কর্মরত ছিলেন।

    কোম্পানি কর্তৃপক্ষ নিহত দীপু চন্দ্র দাসের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জানায়, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে প্রতিষ্ঠান তাদের পাশে থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন