মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের দাপট, শৈত্যপ্রবাহের আভাস

    কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের দাপট, শৈত্যপ্রবাহের আভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়েছে প্রকৃতি। বিকাল থেকে পরদিন সকাল পর্যন্ত বইছে হিমেল হাওয়া, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শীতের তীব্রতা দিন দিন বাড়তে শুরু করেছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা বাড়লেও মাসের শেষের দিকে আবারও কমতে পারে। এ সময় দেশের ওপর দিয়ে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

    আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, “সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে শীতের অনুভূতি বাড়ে। তবে এই পার্থক্য যদি ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তখন শীত হয় প্রকট, যাকে আমরা শৈত্যপ্রবাহ বলি।”

    তিনি আরও জানান, চলতি মাসের ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে একটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তখন শীতের দাপট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের বেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

    আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কুয়াশা ও শীতের অনুভূতি বাড়ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ