সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • খালেদা জিয়ার ছোট অপারেশন সফল, শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

    খালেদা জিয়ার ছোট অপারেশন সফল, শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

    শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    ডা. জাহিদ বলেন, “সাবেক প্রধানমন্ত্রী আজকের দিনে প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, গত এক মাসে তাঁর শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল রয়েছে। আজকেও তাঁর ছোট একটি অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।”

    তিনি আরও জানান, খালেদা জিয়া করোনাারি কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন। “অর্থাৎ, তিনি আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে থাকলেও প্রয়োজনে আইসিইউর সব সুবিধা পাওয়া যায়,” বলেন ডা. জাহিদ।

    ডা. জাহিদ বলেন, “ম্যাডাম আজকের অপারেশন সফলভাবে গ্রহণ করতে পেরেছেন এবং শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন