রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • নির্বাচনী প্রচার শুরু করলেন কবি সেলিম বালা

    নির্বাচনী প্রচার শুরু করলেন কবি সেলিম বালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের গৌরীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া বিপ্লব হাসানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে নির্বাচনী প্রচার শুরু করেছেন ১৪৮ ময়মনসিংহ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি বালা।

    বুধবার দুুপুরে কবি সেলিম বালা দলীয় নেতা-কর্মীদের নিয়ে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে শহীদ বিপ্লবের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ বিপ্লব হাসানের রুহের মাগফেরারত কামনা করে দোয়া অংশ নেন কবি সেলিম বালা।

    এসময় শহীদ বিপ্লব হাসানের বাড়ি গিয়ে তার বাবা বাবুল মিয়ার সাথে সাক্ষাৎ করে তাদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।

    এনসিপি কেন্দ্রীয় কমিটি সদস্য তারিক হোসেন (এমএমই উইং) বলেন, একজন সাহিত্যমনা ও তরুণ প্রার্থী হিসেবে কবি সেলিম বালার প্রতি ভোটারদের আগ্রহ আছে। তিনি একজন নিভৃতচারী দানবীর মানুষ। ভোটের মাঠে উনার ক্লিন ইমেজ রয়েছে। আশা করছি আমরা জয় নিয়ে ঘরে ফিরবো।

    জাতীয় নাগরিক পার্টি প্রার্থী কবি সেলিম বালা বলেন, জুলাই আন্দোলনে শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে আজকে আমি নির্বাচনী প্রচারণা শুরু করলাম। নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২০২৯ সালে। কিন্ত ছাত্র-জনতা সহ যাদের আত্মত্যাগের বিনিমিয়ে আমরা এখন দেশে নির্বাচন করার মতো পরিবেশ পেয়েছি তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, শাপলা কলি প্রতীকে আপনাদের ভোট চাই।

    শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন, এসসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য (কৃষক শক্তি) মাসুদ রানা, এনসিপি গৌরীপুর শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন