সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের উদ্দেশ্য ও চরিত্র অভিন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান

    ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের উদ্দেশ্য ও চরিত্র অভিন্ন: বিএনপি ভাইস চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৯৭১ সালের ঘাতক শক্তি এবং ২০২৪ সালের গণহত্যাকারীদের চরিত্র ও উদ্দেশ্যের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। উভয় গোষ্ঠীই দেশের জন্য সমানভাবে ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

    বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    শামসুজ্জামান দুদু বলেন, “১৯৭১ এবং ২০২৪—দুটি সময়ের হত্যাকারীদের মানসিকতা ও চরিত্র একই। তারা রাষ্ট্র ও জনগণের স্বার্থবিরোধী। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।”

    তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যাতে দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত না হয়। তার মতে, এই ষড়যন্ত্রে জড়িতরা প্রকৃত অর্থে দেশের শত্রু।

    বিএনপির এই নেতা বলেন, “নির্বাচন না হলে লাভবান হবে প্রতিবেশী দেশ এবং সেইসব পতিত শক্তি, যারা গত নির্বাচনে পরাজিত ও বিতাড়িত হয়েছে। এর চূড়ান্ত ক্ষতির ভার গিয়ে পড়বে সাধারণ জনগণের ওপর।”

    বক্তব্যের শেষাংশে শামসুজ্জামান দুদু সকল রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান এবং জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকার ওপর গুরুত্ব আরোপ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন