রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • যুদ্ধ এখনো শেষ হয়নি: ড. ফেরদৌস রহমান

    যুদ্ধ এখনো শেষ হয়নি: ড. ফেরদৌস রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেছেন, ২০২৪ সালে ছাত্র-জনতা দেশ পুনরুদ্ধার করলেও এখনো আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে পারিনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই এখনো চলমান, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ড. ফেরদৌস রহমান বলেন, ১৯৭১ সালে আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে যুদ্ধ এখনো শেষ হয়নি। দীর্ঘ ১৭ বছর এমন সময় গেছে, যখন দেশে কেউ কথা বলার সাহস পায়নি। সেই সময় ছাত্র-জনতাই এগিয়ে এসে দেশকে উদ্ধার করেছে।

    তিনি আরও বলেন, আমরা যদি সবাই এক হয়ে দেশের জন্য কাজ করতে পারি, তাহলেই একমাত্র বাংলাদেশের প্রকৃত বিজয় অর্জন সম্ভব।

    আলোচনা সভায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

    এ সময় আলোচক হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন