সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা

    এয়ারপোর্টে ভিড় না করার আহ্বান তারেক রহমানের

    এয়ারপোর্টে ভিড় না করার আহ্বান তারেক রহমানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন। এ উপলক্ষে লন্ডন এয়ারপোর্টে তাকে বিদায় জানাতে না যাওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থানকালে প্রবাসী নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। সুখ-দুঃখের বহু মুহূর্তে তাদের পাশে পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

    তারেক রহমান বলেন, ইনশাল্লাহ আগামী ২৫ তারিখ আমি দেশে ফিরে যাচ্ছি। সেদিন আপনারা কেউ দয়া করে লন্ডন এয়ারপোর্টে যাবেন না। এতে অনাকাঙ্ক্ষিত হট্টগোল সৃষ্টি হতে পারে এবং এতে করে সবাই বুঝবে ভিড় করা মানুষ বাংলাদেশি। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

    তিনি আরও বলেন, যারা সেদিন এয়ারপোর্টে না গিয়ে শৃঙ্খলা বজায় রাখবেন, তাদের আমি দলের প্রতি এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি দায়িত্বশীল বলে মনে করবো।

    বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান নিজের ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন