রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব

    বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রেসক্লাব।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকাল ১১টায় বেরোবি স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    এ সময় বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করেছে চূড়ান্ত বিজয়। এই দিনে আমরা পেয়েছি স্বাধীনতা ও নিজস্ব লাল-সবুজের পতাকা। আজ মহান মুক্তিযুদ্ধে শহীদ সব বীর সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

    পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন বেরোবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকার, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য, যুগ্ম সম্পাদক মো. রিফাত ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিনহাজুর রহমান মেহেদী দপ্তর সম্পাদক সাবিহা আক্তার শ্রাবণীসহ সংগঠনের কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান ,আখফা সুরাইয়া এবং সহযোগী সদস্য নাহিয়ান। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন