বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ফের ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

    ফের ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহ্জামান ফের পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রেজিস্ট্রার বরাবর তাঁর পদত্যাগপত্র দাখিল করেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ।

    তিনি বলেন, ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ পত্র আমরা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছি।

    পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৭তম (জরুরি) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে তিনি ২৫ নভেম্বর অব্যাহতি চেয়েছিলেন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেনি। পরে কর্তৃপক্ষের অনুরোধে তিনি ৩০ নভেম্বর থেকে পুনরায় দায়িত্ব পালন শুরু করেন।

    তিনি আরও লিখেন, নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রতিপক্ষের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে কমিশন তিনবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এবং দু’বার তফসিল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বারবার তফসিল পরিবর্তনকে তিনি “শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও প্রহসন” বলে উল্লেখ করেন। পাশাপাশি নির্বাচনের তারিখ, ডোপ টেস্ট এবং শীতকালীন ছুটি ঘিরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ এবং কমিশনের প্রতি অশালীন আচরণ—এসবকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বড় অন্তরায়। যা কোনভাবেই কাম্য নয়। তাই আমি বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার পদ হতে পদত্যাগ করলাম।

    উল্লেখ্য, প্রথম তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের কথা ছিল। পরে ২০ নভেম্বর তারিখ পরিবর্তন করে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তৃতীয়বার ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় পরিবর্তন করে সংশোধিত তফসিল প্রকাশ করা হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর আবারও ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তফসিল ঘোষণা করে কমিশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন