বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • শীতের দাপট বৃদ্ধি পেতে চলেছে, তাপমাত্রা সপ্তাহজুড়ে নিম্নমুখী

    শীতের দাপট বৃদ্ধি পেতে চলেছে, তাপমাত্রা সপ্তাহজুড়ে নিম্নমুখী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ রাত থেকে আগামী ১০ বা ১১ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে তীব্র ঠান্ডা অনুভূত হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বিশেষ করে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে।

    আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, সিলেট এবং খুলনা বিভাগের কিছু কিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে।

    নির্দিষ্টভাবে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর এবং শ্রীমঙ্গলের আশেপাশের এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে।

    এছাড়া, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন গড় তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

    যদিও এই সময়ের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে তীব্র শৈত্যপ্রবাহের রূপ নেওয়ার সম্ভাবনা কম, তবে উত্তর পশ্চিমাঞ্চলের দু-এক জায়গায় খুবই অল্প সময়ের জন্য মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিলেও দিতে পারে। এটি নির্ভর করবে সে সময়ের সার্বিক আবহাওয়া পরিস্থিতির উপর।

    আবহাওয়া অফিস আরও জানিয়েছে, চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শীঘ্রই দেশে সক্রিয় হতে পারে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এই সময়ে সাধারণ মানুষকে প্রয়োজনীয় শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন