বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বঙ্গোপসাগরে ডিটওয়াহ, বাংলাদেশে প্রাকৃতিক প্রভাব সীমিত

    বঙ্গোপসাগরে ডিটওয়াহ, বাংলাদেশে প্রাকৃতিক প্রভাব সীমিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'ডিটওয়াহ' আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে না বা আঘাত হানার কোনো সম্ভাবনা নেই।

    তবে, ঘূর্ণিঝড়টির দূরবর্তী প্রভাব ইতিমধ্যে দেশের আবহাওয়ায় পড়তে শুরু করেছে। আজ (রবিবার) সকাল থেকেই দেশের বেশ কিছু স্থানের আকাশ মেঘলা দেখা গেছে। যদিও আকাশ মেঘলা থাকলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

    আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়টি সাগরে অবস্থান করায় এর দূরবর্তী প্রভাবে আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা থাকতে পারে।

    এই মেঘলা আবহাওয়ার কারণে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, যার ফলে সারাদেশে চলমান শীতের তীব্রতা বা ঠান্ডার পরিমাণ সাময়িকভাবে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলসহ দেশের সমুদ্র বন্দরগুলোকে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন