বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ‘ডিটওয়াহ’ আরও ঘনীভূত, সমুদ্রবন্দরকে হুঁশিয়ারি

    ‘ডিটওয়াহ’ আরও ঘনীভূত, সমুদ্রবন্দরকে হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় ডিটওয়াহ বর্তমানে মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১,৮২০ কিমি দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি ব্যাসার্ধে দমকা বা ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত পৌঁছেছে।

    আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি-৬) অনুযায়ী, ডিটওয়াহ ৮.৫° উত্তর অক্ষাংশ ও ৮১.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে এবং উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৯৪০ কিমি, কক্সবাজার থেকে ১,৮৮৫ কিমি, মোংলা ও পায়রা থেকে ১,৮২০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

    আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

    এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন