শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
Natun Kagoj

হোয়াটসঅ্যাপে সতর্কতা ছাড়াই বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপে সতর্কতা ছাড়াই বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করেছে। ফলে বড় ধরনের অপব্যবহার না করলেও হঠাৎ সতর্কতা ছাড়াই অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হতে পারে। চ্যাট, কল, গ্রুপসহ সব ধরনের যোগাযোগ এক মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে।

হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টারের সতর্কবার্তা

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীর নিরাপত্তা ক্ষুণ্ণ করা, প্ল্যাটফর্মের অপব্যবহার বা পরিষেবার শর্ত ভাঙলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, চারটি সাধারণ ভুলের কারণে সবচেয়ে বেশি ব্যান হয় অ্যাকাউন্ট।

অ্যাকাউন্ট ব্যানের চারটি প্রধান কারণ

অননুমোদিত বা পরিবর্তিত অ্যাপ ব্যবহার

GB WhatsApp, Yo WhatsApp ও WhatsApp Plus-এর মতো থার্ডপার্টি অ্যাপ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
এসব অ্যাপ এনক্রিপশন দুর্বল করে এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করে।

বাল্ক মেসেজ বা স্প্যাম পাঠানো

অপরিচিত ব্যক্তিদের বারবার বার্তা পাঠানো বা গ্রুপে যুক্ত করা স্প্যাম আচরণ হিসেবে গণ্য হয়। অভিযোগ পেলে অ্যাকাউন্ট হুট করে নিষিদ্ধ করা হতে পারে।

হয়রানি, হুমকি বা প্রতারণা

অপমানজনক বার্তা, হুমকি, ঘৃণাবাচক বক্তব্য বা কারও পরিচয় ব্যবহার করে প্রতারণা গুরুতর লঙ্ঘন।
অভিযোগ পেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হয়।

সতর্কবার্তা উপেক্ষা করা

প্রথমবার নিয়মভঙ্গ করলে সাময়িক অসুবিধা হয়, কিন্তু পুনরায় একই কাজ করলে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। একটি ছোট ভুলও বড় ধরনের ‘কমিউনিকেশন ব্ল্যাকআউট’-এর কারণ হতে পারে। তাই:
অননুমোদিত অ্যাপ ব্যবহার না করা
স্প্যামিং এড়িয়ে চলা
গোপনীয়তা রক্ষা করা
সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া

এতে ব্যবহারকারীরা স্থায়ী ব্যান থেকে বাঁচতে সক্ষম হবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন