বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ঢাকা

    ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ঢাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকা এবং নরসিংদীসহ আশেপাশের কয়েকটি জেলায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

    ভূমিকম্পটি বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) অনুযায়ী, কম্পনের উৎপত্তিস্থল ঢাকার ৩১ কিমি উত্তর-পূর্বে, নরসিংদীর ঘোড়াশাল এলাকায়।  যার মাত্রা ছিল ৩.৬।

    ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৩.৬ এবং এটি স্বল্পমাত্রার কম্পন হিসেবে চিহ্নিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি রিখটার স্কেলে ৩.৬ মাত্রার ছিল।

    এ নিয়ে গতকাল মধ্যরাত থেকে আজ বিকেল পর্যন্ত প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে প্রথমটি গতকাল মধ্যরাতে টেকনাফ থেকে ১১৮ কিমি দূরে ৪ মাত্রার কম্পন ছিল। এরপর সিলেটে রাত ৩টা ২৯ মিনিটে ৩.৪ মাত্রার হালকা কম্পন অনুভূত হয়। সর্বশেষ আজ বিকেল ৪টা ১৫ মিনিটে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়।

    ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল ব্রুনো বলেন, “বর্তমানে এমন কোনো বিজ্ঞান বা প্রযুক্তি নেই যা নির্দিষ্ট সময়ে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। ইতিহাসে কেউ সফল হননি।”

    • ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায়?

    বাংলাদেশে এখন যে আতঙ্ক বা গুজব ছড়িয়েছে, ২০২৩ সালে এমনটি হয়েছিল ভারত ও পাকিস্তানে। ওই বছর তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হেনেছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প। ওই ভূমিকম্পে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

    তুরস্ক-সিরিয়া সীমান্তের ভূমিকম্পের পর গুজব ছড়ানো হয় ১৫ দিনের মধ্যে ভারত-পাকিস্তানে একইরকম ভূমিকম্প আঘাত হানবে।

    তখন বিশেষজ্ঞরা জানান, কবে, কোথায় আর কোন সময় ভূমিকম্প আঘাত হানবে সেটি পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারেননি।

    যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল ব্রুনো ওই সময় বলেন, “এ মুহূর্তে এমন কোনো বিজ্ঞান, ম্যাজিক বা জাদুবিদ্যা নেই যেটি ভূমিকম্প আঘাত হানার নির্দিষ্ট সময়ের পূর্বাভাস দিতে পারবে। বিজ্ঞানীদের ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় বলতে পারার ক্ষমতা নেই।”

    তিনি আরও বলেন, “ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য সব পদ্ধতি ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। কিন্তু কেউ সফল হননি এবং বিশ্বাসযোগ্য পূর্বাভাস দিতে পারেননি।”

    ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূপদার্থবিদ্যার গবেষক প্রফেসর এগিল হোকসন বলেছেন, “ভূমিকম্প কখন হবে ওই সময় নির্দিষ্ট করা বলা এখন পর্যন্ত সম্ভব হয়নি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন