বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে আঘাতের শঙ্কা

    লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে আঘাতের শঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে, যা আগামী মাসের প্রথম সপ্তাহে আঘাত হানতে পারে।

    শনিবার (২২ নভেম্বর) বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

    ফেসবুক পোস্টে তিনি বলেন, চলতি মাসের ২৫ অথবা ২৬ তারিখে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ পাশে) একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

    ‘আবহাওয়া পূর্বাভাস অনুসারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।’

    মোস্তফা কামাল পলাশ আরও বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে ৩০ নভেম্বর থেকে ডিসেম্বর ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের ওপরে হালকা থেকে মাঝারী মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

    এ ছাড়া ২৮ নভেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য সমুদ্রগামী জেলাদের ৩০ নভেম্বরের মধ্যে উপকূলে ফেরার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে ২৯ নভেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন