বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এই শীত, এই গরম: নভেম্বরজুড়ে নেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা

    এই শীত, এই গরম: নভেম্বরজুড়ে নেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ অনুভূত হলেও নভেম্বরের বাকি দিনগুলোতে কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আবহাওয়ার তাপমাত্রা কখনো বাড়বে, আবার কমবে— এমন ওঠানামার মধ্যেই কাটবে পুরো মাস।

    বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, দেশের কিছু এলাকায় শীত দেখা দিলেও এখনো শৈত্যপ্রবাহ শুরু হয়নি। বরং তাপমাত্রা কিছুটা বেড়েছে। যদিও এই বৃদ্ধি খুব দীর্ঘস্থায়ী নয়, তবে চলতি মাসে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

    সংস্থাটি জানায়, দেশজুড়ে শীতের ছোঁয়া থাকলেও চট্টগ্রাম বিভাগ এখনো উষ্ণ আবহাওয়ায় রয়েছে। এ অঞ্চলে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে।

    বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। এ সময়ে তাপমাত্রা বাড়া–কমার মধ্যেই থাকবে। দেশের উত্তর সীমান্তবর্তী এলাকা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। অন্যদিকে দক্ষিণে টেকনাফে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি থাকতে পারে।

    ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে বলে জানানো হয়েছে।

    সংস্থাটি বলছে, পুরোপুরি শীত অনুভব করতে হলে শৈত্যপ্রবাহ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে ‘এই শীত–এই গরম’ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন