বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, দিনের তাপমাত্রা অপরিবর্তিত

    ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, দিনের তাপমাত্রা অপরিবর্তিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রোববার (৯ নভেম্বর) শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হবে।

    আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ ছিল। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১০ মিনিটে।

    বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়ায় দেশের মধ্যাঞ্চলে এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। উত্তর দিক থেকে শীতল বাতাস নামতে শুরু করলেও তাপমাত্রার পার্থক্য এখনো তেমন প্রকট নয়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে পারে, তবে দিনের বেলায় গরমের অনুভূতি আপাতত অপরিবর্তিত থাকবে।

    আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে এখন ‘পরিবর্তনকালীন মৌসুম’ চলছে। যেখানে বর্ষার আর্দ্রতা মিলিয়ে গিয়ে শুষ্ক, তুলনামূলক ঠান্ডা ও ধুলাবালুময় পরিবেশ তৈরি হয়। এতে বাতাসের মানও দ্রুত খারাপ হতে শুরু করে। ঢাকায় ইতোমধ্যে বায়ুদূষণের মাত্রা বাড়তে শুরু করেছে৷

    তিনি আরও বলেন, এই সময়টিতে আকাশ আংশিক মেঘলা থাকা স্বাভাবিক। সূর্যের তাপমাত্রা কিছুটা কমে আসায় দিনের গরম তুলনামূলক সহনীয় হলেও বিকেলে ও রাতে হালকা শীতের ইঙ্গিত মিলতে পারে। আগামী এক সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

    অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ