বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • চলতি সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস: ১৫ ডিগ্রি নিচে রাতের তাপমাত্রা

    চলতি সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস: ১৫ ডিগ্রি নিচে রাতের তাপমাত্রা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি ৯ থেকে ১০ নভেম্বর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

    বিডব্লিউওটি জানিয়েছে, দিনকাল সামান্য শীতল থাকতে পারে। রাতের তাপমাত্রা কমার কারণে স্থানীয়রা স্বাস্থ্য ও কৃষি খাতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দেরিতে ফসল তোলা বা বাইরের কাজের সময় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।

    আবহাওয়াবিদরা আরও বলেছেন, উত্তরের এই শীতল পরিস্থিতি সাময়িক হলেও ধীরে ধীরে দেশজুড়ে শীতের প্রভাব দেখা দিতে পারে।

    শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    ফেসবুক পোস্টে লেখা হয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল-লেপ রেডি করুন। আগামী ৯-১০ তারিখ থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে।

    এ সময় দেশের মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও আরও কিছু কিছু স্থানে রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে দিনের তাপমাত্রা অধিকাংশ স্থানেই ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই দিনে তেমন একটা শীত অনুভব হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ