রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

    শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে এবং তা পুনর্বহালের দাবিতে গানে গানে প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। 

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সঙ্গীত বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী। এসময় বিভাগের শিক্ষকরাও তাদের সাথে অংশগ্রহণ করেন। 

    প্রতিবাদে শিক্ষার্থীরা “ও আমার দেশের মাটি”, “তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে” সহ নানা জাগরণী ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। গান আর সুরের মাধ্যমে তারা প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানান।

    শিক্ষার্থীরা বলেন, “সংগীত ও শারীরিক শিক্ষা শিশুদের মানসিক, নৈতিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। প্রাথমিক স্তর থেকেই এসব বিষয় শেখানোর মাধ্যমে শিশুরা সুস্থ মনন ও মানবিক মূল্যবোধে বেড়ে ওঠে। অথচ শিক্ষক পদ বাতিলের এই সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীল বিকাশকে বাধাগ্রস্ত করবে।”

    উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংশোধিত গেজেট জারি করে। এর মাধ্যমে গত ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ দুটি বাতিল করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন