বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র

    এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র প্রভাব নিয়ে বিপাকে পড়ার শঙ্কায় রয়েছেন লাখো ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবার এইচএসসি’র ফলাফল বিপর্যয়ের কারণে কাঙ্ক্ষিত জিপিএ না পাওয়ায় মেডিকেলে ভর্তির স্বপ্ন ভঙ্গের আশংকা করছেন অনেক শিক্ষার্থী। ফলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে এসএসসি ও এইচএসসির জিপিএ কমানোসহ শর্ত শিথিলের দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনও (বিপিএমসিএ) মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৯ এর পরিবর্তে ৮ করার দাবি জানিয়েছেন।

    স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর তথ্য অনুযায়ী, এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ থাকতে হবে।

    ২০২৫ সালের এইচএসসি’র প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ পয়েন্ট। এছাড়া এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

    ফল বিশ্লেষণে দেখা যায়, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র যথাযথ মূল্যায়ন, শিক্ষার্থীদের ইংরেজি ও হিসাববিজ্ঞান পরীক্ষায় খারাপ ফল এবং জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ফলাফলে বিপর্যয় হয়েছে। ২০০৪ সালের পর এই প্রথম এইচএসসিতে পাসের হার কম। এরপর ২০০৫ সাল থেকেই পাসের হার বাড়তে শুরু করে।

    মেডিকেল ভর্তিচ্ছুরা বলছেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্য়য়ের মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনে জিপিএ’র শর্ত এবং স্কোরের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা করছেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট জিপিএ ৯ রাখায় অনেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ফলে প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগও থাকবে না। সুতরাং মেডিকেলের ভর্তি পরীক্ষায় জিপিএ জিপিএ ৯ এর পরিবর্তে ৮ করা হলে অধিকসংখ্যক শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবেন।

    এছাড়া জীববিজ্ঞানের ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ বাতিলসহ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ’র স্কোর কমিয়ে লিখিত বা এমসিকিউ পরীক্ষার ভিত্তিতে মূল্যায়নে গুরুত্ব দেয়ার দাবি তুলেছেন তারা।

    এদিকে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে দেশের শিক্ষা পরিস্থিতির এক গভীর সংকট উত্তরনে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির সাথে একত্বতা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)। গত ১৯ অক্টোবর মেডিকেল ভর্তিতে জিপিএ ৯ এর পরিবর্তে ৮ নির্ধারনের দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর বিপিএমসিএ’র সভাপতি ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারন সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত লিখিত আবেদন জমা দিয়েছেন।

    লিখিত আবেদনে বিপিএমসিএ উল্লেখ করেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের তথ্যনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০ আসনে ভর্তি সম্পন্ন হলেও ৬৭ টি বেসরকারি মেডিকেল কলেজের ৬২৯৫ আসনের মধ্যে ৪৬৭ টি আসন শূন্য ছিল। বিশ্লেষকদের মতে এবারে এইচএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে ৭৬ হাজার ৮১৪ জন জিপিএ ৫.০০ এর সংখ্যা কম হওয়ায় চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার শর্ত অনুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমান দুইটি পরীক্ষায় জিপিএ ৯.০০ শর্ত নির্ধারিত হলে সেই শর্ত পূরণ করতে পারবে আনুমানিক গতবারের থেকে অর্ধেক সংখ্যক প্রার্থী। যার ফলে ৬৭ টি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ১ হাজারের বেশী আসন শূন্য থাকবে। ফলশ্রুতিতে বেসরকারি মেডিকেল কলেজগুলো মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে এবং দেশের চিকিৎসা শিক্ষায় ধ্বংস নেমে আসবে।

    এমতাবস্থায় চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদনের শর্তে এসএসসি ও এইচএসসি বা সমমান দুইটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ এর পরিবর্তে ৮.০০ নির্ধারণের জন্য সবিনয়ে অনুরোধ করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন