বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • সাজিদ হত্যার বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

    সাজিদ হত্যার বিচার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং আওয়ামী ফ্যাসিস্টদের শিক্ষক নিয়োগ বোর্ড থেকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। 

    মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচ তলায় তারা এ কর্মসূচি পালন করে।

    শাখা যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আমিরুল ইসলাম, আবু দাউদ, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় অর্ধ-শতাধিক নেতাকর্মী। 

    এসময় নেতাকর্মীরা বলেন, সাজিদ হত্যাকান্ডের প্রায় ৩ মাস পার হয়েছে। এখানো এ হত্যার বিচারের  কোনো অগ্রগতি দেখা যাচ্ছেনা। প্রশাসন আমাদের স্পষ্টভাবে বলেন যে আপনারা হত্যাকারীদের শনাক্ত করবেন কী করবেন না। না করতে পারলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব। 

    আপনারা আওয়ামী ফ্যাসিস্টদের স্বজনপ্রীতি দেখানোর চেষ্টা করতেছেন। আপনারা যদি এই আওয়ামী প্রীতি বাদ দিতে না পারেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব। আপনারা জুলাই আন্দোলনের ফলে এখানে বসেছেন। আপনারা যদি সঠিক বিচার করতে না পারেন তাহলে আপনারা এখান থেকে সরে যান। 

    আপনাদের মতো অথর্ব প্রশাসন আমাদের প্রয়োজন নেই। অতিদ্রুত হত্যাকারীদের চিহ্নিত করতে না পারলে আমরা বিশ্ববিদ্যালয় অচল করে দিব।

    এছাড়া সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, দিনের পর দিন চলে যাচ্ছে অথচ হত্যাকান্ডের কোনো বিচার হচ্ছে না। আজ সাজিদ, কাল আমি, পরশু আরেকজন মরবে। কিন্তু আমরা এটা চাই না। আমরা ছাত্রদল সবসময় নিরাপদ ক্যাম্পাস চাই। তাই দ্রুত সাজিদের হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। 

    এদিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, আমরা সাজিদের খুনিদের গ্রেফতার চাই। কিন্তু প্রশাসন বারবার সময় নিচ্ছে। তারা কিছুদিন আগে সিআইডির কাছে মামলা ট্রান্সফার করেছে। এর অগ্রগতি আমাদের জানাতে হবে। আমরা ১০ দিন সময় দিচ্ছি। এরমাঝে খুনিদের নিশ্চিত করতে হবে। তা নাহলে আমরা কঠোর কর্মসূচি দিব।

    তিনি আরও বলেন, প্রশাসন শিক্ষক নিয়োগ বোর্ডে ২৬ জন ফ্যাসিস্ট শিক্ষকদের অন্তর্ভুক্ত করেছে। আমরা এটা মেনে নিব না। অনতিবিলম্বে সকল ফ্যাসিস্টদের এই বোর্ড থেকে অপসারণ করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন