রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

    ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফর্মেশন’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

    শনিবার দুপুরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ করা হয়। 

    পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিভাগটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী। র‌্যালিতে পোশাকের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা।

    উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই সাবজেক্ট বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এবছরের ট্যুরিজম দিবসের থিমও অনেক গুরুত্বপূর্ণ। দেশে এবং বিদেশে ট্যুরিজমের উপর কাজ করার পরিধিও বৃদ্ধি পেয়েছে। একসময় ট্যুরিজম সেক্টর অনেক পিছিয়ে ছিল। এর জন্য প্রশিক্ষিত জনশক্তি ছিল না। আমরা আশা করি এই বিভাগের শিক্ষার্থীরা ট্যুরিজম খাতকে অনেকদূর এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

    প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ খ্রিষ্টাব্দ থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন