মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বঙ্গোপসাগরে অনুকূল পরিবেশ: নিম্নচাপের আভাস

    বঙ্গোপসাগরে অনুকূল পরিবেশ: নিম্নচাপের আভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর উড়িষ্যা ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এটি ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হতে পারে।

    বিডব্লিউওটি জানায়, বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিবেশ বিরাজ করছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যা একটি ঘূর্ণিঝড় তৈরির জন্য সহায়ক। তবে, মাঝারি থেকে উচ্চ ভার্টিক্যাল উইন্ড শিয়ারের কারণে এটি সম্ভবত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না। এই সিস্টেমটি সর্বোচ্চ মৌসুমি নিম্নচাপ হিসেবেই সীমাবদ্ধ থাকতে পারে।

    সংস্থাটি জানায়, এই নিম্নচাপটি আগামী ২৭ সেপ্টেম্বর দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৪৫-৫৫ কিমি/ঘণ্টা থাকতে পারে, যা দমকা হাওয়াসহ ৬৫-৭৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে।

    বিডব্লিউওটি আরও জানায়, এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যাসহ দক্ষিণ মধ্য ভারতের অভ্যন্তরীণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যদিও এই সিস্টেমের সরাসরি প্রভাব বাংলাদেশে পড়বে না, তবুও এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ