বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • কুবি কেন্দ্রীয় ছাত্রসংসদ 'কুকসু'র পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

    কুবি কেন্দ্রীয় ছাত্রসংসদ 'কুকসু'র পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে 'কুকসু প্রতিষ্ঠা আন্দোলন' ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর ) দুপুর ১ টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 

    এসময় তারা ' দাবি মোদের একটাই কুকসুর রোডম্যাপ চাই ',  'কুকসু মোদের অধিকার রুখে সাধ্য কার ',  'নো মোর ন্যাপ উই ওয়ান্ট রোডম্যাপ ' ইত্যাদি বলে স্লোগান দেন। 

    এ ব্যাপারে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ ভুঁইয়া বলেন, আমরা দীর্ঘদিন যাবত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু ) নির্বাচন নিয়ে আন্দোলন করছি, কিন্তু তা ফলপ্রসু হচ্ছে না। এই নিয়ে প্রশাসন প্রতিনিয়ত কালক্ষেপণ করে যাচ্ছে । তাই আমরা আজকের অবস্থান কর্মসূচির  মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনে এখতিয়ার ভুক্ত করে আগামী সিন্ডিকেট সভার মাধ্যমে দ্রুত কুকসু নির্বাচনের রোডম্যাপ দিত হবে এবং আগামী একমাসের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।

    পদার্থবিজ্ঞান বিভাগের  ২০২১ – ২০২২ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী সাকিব হোসাইন বলেন, ' শিক্ষার্থীদের একটা কন্ঠস্বর প্রয়োজন। শিক্ষার্থীদের দাবিদাওয়া ও সকল অধিকার নিয়ে কথা বলার জন্য একটা প্লাটফর্ম প্রয়োজন। বিগত দিনে কোনো সরকারই কখনো চায় নাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা হোক,তারা চায় নাই শিক্ষার্থীরা তাদের মেন্ডেট নিয়ে কথা বলুক।সবাই চেয়েছে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে।'

    তিনি বলেন আরো বলেন ,'আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা তা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চালু হওয়া উচিত কিন্তু আমরা এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি।ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এটা চালু করা সম্ভব। কুকসু নির্বাচন নিয়ে এসব তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে কুকসু রোডম্যাপ দিতে হবে। রোডম্যাপ নিয়ে তাদের কি আকাঙ্খা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চাই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন