রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ

    শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একমাত্র তিনিই এই তালিকায় আছেন।

    গত শনিবার (২০ সেপ্টেম্বর) চলতি বছরের তালিকাটি প্রকাশ করে টপ সায়েন্টিস্ট নেট নামক ওয়েবসাইটটি। প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ারের মাধ্যমে নিশ্চিত হয়ে যৌথভাবে এ তালিকা প্রকাশ করা হয়।

    মোহাম্মদ শফি উল্যাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি। 

    জানা যায়, ২০২৫ সালের এই শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা বিভিন্ন ক্ষেত্রের সাইটেশন সংখ্যা, এইচ-ইনডেক্স ও কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইনডেক্সের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ তালিকায় সারা বিশ্বে মোহাম্মদ শফি উল্ল্যাহ'র অবস্থান ৫১১৭২তম।

    গুগল স্কলারের তথ্যমতে, বর্তমানে তাঁর গবেষণার সাইটেশনসংখ্যা ১,১০৪। গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে দুইবার ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বর্তমানে তিনি দুইটি স্কোপাস-ইনডেক্সড জার্নালের একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

    এ অর্জনে মোহাম্মদ শফি উল্যাহ বলেন, ‘প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। এই স্বীকৃতি কেবল আমার ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের গবেষণা ও একাডেমিক উৎকর্ষেরও এক উজ্জ্বল স্বীকৃতি।’

    তিনি আরও বলেন, ‘আমি সর্বদা চেষ্টা করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে। বিশেষ করে গণিত বিভাগের গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি।’

    জনাব মোহাম্মদ শফি উল্যাহর আশা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ব দরবারে বিশ্ববিদ্যালয়কে আরও পরিচিত করবে। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে এবং বিশ্বদরবারে আমাদের বিশ্ববিদ্যালয়কে পরিচিত করবে। তাদের সাফল্যের মধ্য দিয়েই আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে আরও সমৃদ্ধ হবে।’

    এবিষয়ে গণিত বিভাগের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম জানান, এই অর্জন গণিত বিভাগের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরও অর্জন। শফি উল্ল্যাহ স্যার এধরনের কাজের মাধ্যমে আরও সুনামের সাথে এগিয়ে যাক৷ সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়বে বলে আমার বিশ্বাস। আশা করি তার এধরনের কাজে বিভাগ ও বিশ্ববিদ্যালয় সকল ধরনের সুবিধা প্রদান করবে।

    প্রসঙ্গত, টপ ২% সায়েন্টিস্ট-এর তালিকায় নাম লেখাতে হলে শুরুতেই এই ওয়েবসাইটে একটি একাউন্ট চালু করতে হয়। এরপর স্কোপাস ডাটাবেইসের ভিত্তিতে সাইটেশন ও বিভিন্ন ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন