রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • আজ ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: মানতে হবে যেসব নিয়ম

    আজ ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: মানতে হবে যেসব নিয়ম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে। এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

    পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর গেটে প্রবেশ বন্ধ থাকবে।

    আসন ও প্রশ্নপত্র বণ্টন

    পরীক্ষার্থীদের হলে নাম ও কক্ষ নম্বর আগেই এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে।

    সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে (সেট #১, ২, ৩ ও ৪)।

    সকাল ১০টায় প্রশ্নপত্র বিতরণ শুরু হবে।

    নিষিদ্ধ সামগ্রী

    পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ:

    বইপুস্তক, মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস

    ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো বস্তু

    গহনা ও ব্যাগ

    কান খোলা রাখতে হবে; প্রয়োজনীয় ক্ষেত্রে হিয়ারিং এইড ব্যবহার করতে হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র ও কমিশনের অনুমোদন লাগবে।

    প্রশ্নপত্র ও মূল্যায়ন

    মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে।

    প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

    বিশেষ ব্যবস্থা

    দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক থাকবে এবং প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে।

    অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৫ মিনিট সময় পাবেন।

    ইংরেজি ভার্সনে আবেদনকারীদের জন্য আলাদা আসন ও প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে।

    সতর্কতা

    পরীক্ষায় অনিয়ম, অসদাচরণ বা গরমিলের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    পটভূমি

    ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার ও ২০১টি নন–ক্যাডার পদসহ মোট ৩ হাজার ৬৮৮ জন নিয়োগের ঘোষণা দেওয়া হয়। আবেদন প্রক্রিয়া চলে ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। যোগ্যতা হিসেবে ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন