রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বাংলাদেশের বিচারব্যবস্থায় শরিয়াহ আইন নিয়ে ইবি উপাচার্যের আলোচনা

    বাংলাদেশের বিচারব্যবস্থায় শরিয়াহ আইন নিয়ে ইবি উপাচার্যের আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ ও উসুল আল-ফিকহ বিভাগের অধীনস্থ নাদওয়াত আল-জুমুআহ’তে ‘বাংলাদেশের আইনী ব্যবস্থায় শরিয়াহ আইনের সমন্বয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আল শাফী কনফারেন্স কক্ষে আল ফিকহ এন্ড উসুল আল ফিকহ বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশের বিচারব্যবস্থায় ইসলামী আইনশাস্ত্রের জটিল ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা একত্রিত হন।

    এসময় প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বাংলাদেশের আইনি ব্যবস্থায় শরিয়া আইনকে একীভূত করার তাত্ত্বিক ও ব্যবহারিক কাঠামো, সমসাময়িক আইনে শরিয়া নীতিগুলিকে অন্তর্ভুক্ত করার আইনি, সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবগুলি বিশ্লেষণ করেন। এছাড়া এসময় মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের চ্যালেঞ্জ এবং স্বাধীনতা-পরবর্তী আধুনিক যুগে বাংলাদেশের বিচারব্যবস্থায় শরিয়াহ আইনের প্রয়োগের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।

    মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২ টায় শুরু হওয়া এই সেমিনাওে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফিকহ ও উসুল আল-ফিকহ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ মুহসিন, নাদওয়াত আল-জুমুআহ কমিটির প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল হামিদ মোহাম্মদ আলী জারুম এবং প্রফেসর ড. মুহাম্মাদ আমানুল্লাহ সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুরআন ও সুন্নাহ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ ওসমানী।

    উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং নাদওয়াত আল-জুমুআ’হ সিরিজের ৫৯৫তম অধিবেশনের সমাপ্তি হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন