রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বেরোবিতে ৭টি ভাড়া বাসের উদ্বোধন

    বেরোবিতে ৭টি ভাড়া বাসের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৭টি বাসের উদ্বোধন করা হয়েছে।

    রোববার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হওয়া নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম। 

    উদ্বোধনী বক্তব্যে বেরোবি উপাচার্য বলেন, ৭টি বাস যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা দূর হবে। ইউজিসি থেকে একসাথে ৭টি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি।  

    তিনি আরও বলেন, শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    এ সময় বক্তব্য রাখেন বেরোবি’র সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান প্রশাসন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা  ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন