রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কঠোর নিরাপত্তার মধ্যে জাকসু নির্বাচন শুরু

    কঠোর নিরাপত্তার মধ্যে জাকসু নির্বাচন শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

    ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আরাফাত ইসলাম বলেন, জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে ও ইউনিফর্মে প্রায় দুই হাজার পুলিশ সদস্য কাজ করছেন।

    সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানান তিনি।

    বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৯১৯ জন নিবন্ধিত ভোটার আজ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ জন এবং ছাত্রী ৫ হাজার ৮১৭ জন। একজন ভোটারকে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি পদে ভোট দিতে হবে। এর মধ্যে জাকসুতে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদ রয়েছে।

    সব মিলিয়ে ৩৪০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২০ জন প্রার্থী, যাদের মধ্যে ৪৪৮ জন ছাত্র ও ১৭২ জন ছাত্রী। তবে হল সংসদগুলোর প্রায় ৬০ শতাংশ পদ হয় শূন্য, নয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে।

    কেন্দ্রীয় সংসদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১৩২ জন ছাত্র ও ৪৫ জন ছাত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন