রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

    ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

    ভোট দেওয়ার নিয়ম:

    ভোটাররা নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে গিয়ে প্রথমে পরিচয় নিশ্চিত করবেন।

    • প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দেখাবেন।

    • অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড অথবা লাইব্রেরি কার্ড প্রদর্শন করবেন।

    পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটগ্রহণ কর্মকর্তা ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেবেন এবং ভোটার তালিকায় সই নিতে হবে। এরপর ভোটার নম্বর জানিয়ে ব্যালট সংগ্রহ করবেন।

    ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন কক্ষে। সেখানে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নেওয়া নিষিদ্ধ। প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে পেয়ে পছন্দের নামের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দিতে হবে। ঘরের বাইরে ক্রস চিহ্ন চলে গেলে ভোট বাতিল হতে পারে।

    এরপর ব্যালট বাক্সে ভোট প্রদান করতে হবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুটি আলাদা ব্যালট বাক্স থাকবে। ব্যালট ভাঁজ না করে সরাসরি নির্ধারিত বাক্সে ফেলতে হবে।

    দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যবস্থা:

    প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী এবং ব্রেইল পড়তে সক্ষম শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। যারা ব্রেইল পড়তে পারেন না, তারা অন্য একজনের সহযোগিতায় ভোট দিতে পারবেন।

    ব্রেইল ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন