বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ইবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে শাখা ছাত্রশিবিরের মানববন্ধন

    ইবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে শাখা ছাত্রশিবিরের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্ত ও অতিদ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। একই সঙ্গে সংগঠনটির দেওয়া ২৪ দফা সংবলিত স্মারকলিপির ১১০টি প্রভাবনা বাস্তবায়নের দাবি জানিয়েছে। 

    সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক আবসার নবী হামজা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না ওলিসহ সংগঠনটির দুই শতাধিক  নেতাকর্মীরা অংশ নেন।

    মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ৫৩ দিন অতিক্রান্ত হলেও প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তার হত্যা মামলা এখনও কোনো তদন্ত সংস্থার হাতে হস্তান্তর করা হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদের মামলাটি এখনো হেডকোয়ার্টারে ঝুলিয়ে রাখা হয়েছে। কোন শক্তি এর পেছনে কাজ করছে? কোন শক্তির কারণে মামলাটি তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তর করা হচ্ছে না? আমরা এর কারণ প্রশাসনের কাছে জানতে চাই। প্রশাসনকে বলতে চাই—আপনারা সাজিদ আব্দুল্লাহকে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে না দেখে নিজের সন্তান হিসেবে ভাবুন। আপনার সন্তান হলে নিশ্চুপ বসে থাকতে পারতেন না। আমরা চাই সাজিদের হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা হোক। তা না হলে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস অচল করতে বাধ্য হবে।”

    তিনি আরও বলেন, “আমরা ২৪ দফা সংবলিত ১০১টি প্রস্তাবনা প্রশাসনের কাছে জমা দিয়েছি। এর মধ্যে কিছু প্রস্তাবনার বাস্তবায়ন হয়েছে, তার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে সিংহভাগ প্রস্তাবনা এখনো বাস্তবায়িত হয়নি। এগুলো অতিসত্বর বাস্তবায়ন করতে হবে। হলগুলোতে শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসকে নিরাপদ করতে হবে। ইকসু গঠনে কমিটি করা হলেও এখনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সেশনজট নিরসন, নিরাপদ ক্যাম্পাস ও ভর্তি প্রক্রিয়ার ডিজিটালাইজেশনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। সাজিদের বিচারসহ সব দাবি বাস্তবায়নে টালবাহানা করলে প্রশাসনকে আমরা বাধ্য হয়ে বিতাড়িত করব।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন