রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার 

    নিজ বাসায় কুবি শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা এটি 'পরিকল্পিত হত্যাকাণ্ড'।

    সোমবার (০৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম।

    নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিন বেগম।

    পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৭ সেপ্টেম্বর) রাত ০১ টার দিকে নিহত সুমাইয়ার বড় ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

    কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, 'আমরা দুইটার সময় ভিক্টিমের বড় ছেলের ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ এখনই বলতে পারছি না আমরা। তবে গায়ে কোন আঘাতের ও চিহ্ন নেই। পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, তদন্তের পর বলা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন