রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় বর্ষে পদার্পণ

    ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় বর্ষে পদার্পণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মালিবাগে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।

    অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুতুন নেসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক (অপারেশন্স) সাইফুদ্দিন ইমন। এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফ হোসেন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুতুন নেসা বলেন, আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অব্যাহত ভূমিকা রাখবে এবং শিক্ষা খাতের উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে এই বিদ্যালয় হবে অগ্রণী প্ল্যাটফর্ম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন