বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ ও তাপপ্রবাহের আভাস

    সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ ও তাপপ্রবাহের আভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এ ছাড়া সেপ্টেম্বরে দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

    সোমবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে এক মাসের জন্য প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

    আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

    এতে জানানো হয়, সেপ্টেম্বরে দেশের কোথাও কোথাও তিন থেকে পাঁচদিন বজ্রবৃষ্টি হতে পারে।

    নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশের প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তরপূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

    কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন তিন থেকে পাঁচ মিলিমিটার ও গড় উজ্জ্বল সূর্যকিরণকাল পাঁচ থেকে সাত ঘণ্টা থাকতে পারে।

    এতে উল্লেখ করা হয়, আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি (+১.২%) বৃষ্টিপাত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং অন্যান্য বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে। গেল মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়।

    আরও জানানো হয়, আগস্ট মাসে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১-৮, ১২-১৪ এবং ২০-২৩ আগস্ট দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়। ২১ আগস্ট কুতুবদিয়ায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৬১ মিলিমিটার রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস (রংপুর, ১৬ আগস্ট) এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস (ময়মনসিংহ, ১৪ আগস্ট) রেকর্ড করা হয়। এ মাসে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন এবং গড় তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ০.২৬ ডিগ্রি সেলসিয়াস, ০.০১ ডিগ্রি সেলসিয়াস এবং ০.১৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

    তাপপ্রবাহ, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা আগস্ট মাসের পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ ছিল বলেও উল্লেখ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন