রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে আবারও চুরির ঘটনা ঘটেছে। হলের ৪২৩ নম্বর কক্ষ থেকে শিক্ষার্থীদের দুইটি ল্যাপটপ, দুইটি মোবাইল এবং নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। 

    রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এই চুরির ঘটনা ঘটে। 

    হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাল পাঞ্জাবি ও মাস্ক পরিহিত এক ব্যক্তি সকাল সাড়ে আটটার দিকে হলে প্রবেশ করে। হলে প্রবেশের পর সরাসরি চারতলায় উঠে ৪২৩ নম্বর রুমে প্রবেশ করে দুটি ল্যাবটপ, দুটি মোবাইল এবং নগদ টাকাসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে প্রশাসন।

    জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফের একটি ল্যাপটপ ও নগদ টাকা এবং একই বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নূরে আলমের একটি মোবাইল আর একটি ল্যাপটপ এবং বাংলা বিভাগের নাজমুল হোসেনের একটি মোবাইল চুরি হয়েছে।

    এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহমুদুল হাসান খান বলেন, 'আমাদের নিরাপত্তা শাখার মাধ্যমে অলরেডি জিডি করা হয়েছে। আর এখন থেকে হলের পেছনের গেট রাত দশটা থেকে সকাল নয়টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এছাড়াও এ ধরনের ঘটনা প্রতিরোধর জন্য আরো কি কি কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে ভাববো আমরা।'

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'আমরা নিরাপত্তা শাখাকে জিডি করার জন্য বলেছি।'

    শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি-না এমন প্রশ্ন তিনি বলেন, 'এর দায়ভার কে নেবে? হলের প্রভোস্টসহ আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলব। ক্ষতিপূরণ সেটা তো আমি দিতে পারি না। বিষয়টি হলের প্রভোস্ট দেখবেন।'

    উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮ মার্চ এই হলের ৪২৫ নম্বর কক্ষ থেকে একটি ল্যাপটপ ও একটি মোবাইল চুরি হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন