রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ‘কমপ্লিট শাটডাউন’ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

    ‘কমপ্লিট শাটডাউন’ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে তারা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ের দিকে মিছিল করেন এবং এরপর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান।

    সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিএসসি প্রকৌশলীদের তিনটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো- ৩৩ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, টেকনিক্যাল গ্রেড উচ্চতর যোগ্য প্রার্থীদের জন্য উন্মুক্তকরণ ও বিএসসি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না।

    শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশে ক্যাম্পাস শাটডাউন অব্যাহত থাকবে। এ সময় বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশ এবং সপ্তাহব্যাপী কর্মসূচি শেষে জাতীয় সমাবেশ করারও ঘোষণা দেয়া হয়।

    প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান শহিদ বলেন, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুযায়ী ডিপ্লোমা থেকে শুধু চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে বিএসসি’র যোগ্যতা অর্জন করা সম্ভব নয়। এটি বৈশ্বিকভাবে স্বীকৃত একটি মানদণ্ড।

    এর আগে, বুধবার (২৭ আগস্ট) পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে পুলিশের বাধার মুখে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এতে সাংবাদিকসহ বহু শিক্ষার্থী আহত হন।

    শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন