রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • চাকসু নির্বাচন ১২ অক্টোবর, তফসিল ঘোষণা

    চাকসু নির্বাচন ১২ অক্টোবর, তফসিল ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টায় সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এই ঘোষণা দেন। নির্বাচনের জন্য মোট খসড়া ভোটার সংখ্যা ২৫,৭৫২ জন। আগামী সোমবার ভোটার তালিকা প্রকাশিত হবে এবং ৪ সেপ্টেম্বর পর্যন্ত সংশোধনের জন্য আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

    মনোনয়নপত্র বিতরণ ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, জমা নেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে প্রাথমিক তালিকা ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে। প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, এবং চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে। ভোটগ্রহণ ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, অন্যান্য বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন চাকসু নির্বাচন কমিটির সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

    চাকসুর গঠনতন্ত্র নিয়ে দ্বন্দ্ব এখনও চলমান। শিক্ষার্থীদের দাবিতে ২০২৪ সালের ১০ ডিসেম্বর গঠিত কমিটি চলতি বছরের জুলাইয়ে প্রতিবেদন জমা দেয় এবং ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫৯তম সভায় সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়। তবে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রজোট ও গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনতন্ত্রে নারীবিদ্বেষী, এমফিল ও পিএইচডি শিক্ষার্থী অন্তর্ভুক্ত না করার, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ বিভিন্ন আপত্তি উত্থাপন করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন