রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম

    দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের সাফল্য অর্জনের জন্য শুধু পুথিগত বিদ্যায় পারদর্শী হওয়া যথেষ্ট নয়। 

    এজন্য পাঠ্যক্রমের বাইরে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতা সৃষ্টি করা প্রয়োজন। 

    তিনি বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ল্যাংগুয়েজ কোর্স, বেসিক কম্পিউটার কোর্সসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

    বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক দুই দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। 

    এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষার্থীরা ভালো থাকলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশও ভালো হবে। শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে দুই দিনের এই সেমিনার কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানোর আহবান জানান উপাচার্য।

    আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন