রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার (২৬ আগস্ট ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরিবহন ছাউনিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। 

    এ সময় একাডেমিক নিয়মনীতি মেনে চলার পাশাপাশি সততা বজায় রাখা, সময় মতো ক্লাস করা ও পরীক্ষায় অংশগ্রহণ এবং নিয়মিত পাঠ্যাভ্যাস গড়ে তুলতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান উপাচার্য। একাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেদের ক্যারিয়ার গঠনের ব্যাপারে ক্যাম্পাস জীবনের প্রথম থেকেই সচেষ্ট থাকার পরামর্শ দেন তিনি। 

    উপাচার্য জানান, র‌্যাগিং এর ব্যাপারে বর্তমান প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করেছে। তিনি নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিকভাবে জানানোর আহবান জানান।

    আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান। এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষেরর নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন