বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • কুবির বিআরটিসি বাসের সাথে ট্রাকের ধাক্কায় আহত একাধিক 

    কুবির বিআরটিসি বাসের সাথে ট্রাকের ধাক্কায় আহত একাধিক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বিআরটিসি বাস ইউটার্ন নিতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

    রবিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেলতলীর ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

    বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বাস শিডিউল অনুযায়ী দুপুর দুইটায় 'ঢাকা মেট্রো-ব ১১-৪৯৫১' নম্বর প্লেটের ০৪ নং বিআরটিসির লাল বাসটি শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। বেলতলী-পদুয়ার বাজার রুটে চলাচলরত বাসটি বেলতলীতে ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক বাসের সামনের দিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থীরা আহত হন।

    তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নিকটস্থ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কেউ গুরুতর আহত হননি বলে নিশ্চিত করেছেন বাসে থাকা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মু. ওসমান গনি। 

    দুর্ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শী মু. ওসমান গনি বলেন, 'বাসটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বেলতলী ইউটার্নে ঘুরার সময় আমাদের বাসটি খুব ধীরেই ইউটার্ন নিচ্ছিল। অর্ধেক ইউটার্ন নেওয়ার পর একটা ট্রাক দেখে থেমে যায়। কিন্তু, ট্রাকটি কোনো ধরনের গতি বা দিক পরিবর্তন না করে সোজা চলে যায়। এতে বাসের সামনে জোরে ধাক্কা লাগে। সামনের কিছু অংশ মুচড়ে যায় এবং গ্লাস ভেঙে পড়ায় কাচের টুকরো শিক্ষার্থীদের গায়ে লেগে কয়েকজন আহত হয়েছেন। এরপর শিক্ষার্থীরা ট্রাককে ধরার চেষ্টা করলে দ্রুত গতিতে পালিয়ে যায়। বাসে আহত শিক্ষার্থীরা নিকটস্থ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। ভাগ্য ভালো কেউ গুরুতর আহত হননি।'

    অভিযোগের সুরে তিনি আরও বলেন, 'লাল বাসে হেলপার থাকে না এটা একটা সমস্যা। প্রশাসন যেন লাল বাসে হেলপারের বিষয়টি আমলে নেয়। তাছাড়া বিআরটিসির বাস গুলো লক্কড়-ঝক্কড় করে এবং এগুলোর ফিটনেস নেই। ফিটনেসবিহীন বাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ না।'

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, 'আমাদের ভাড়ায় চালিত বিআরটিসি ৪ নম্বর বাসকে একটা ট্রাক ধাক্কা দিয়েছে শুনেছি। এতে কতজন আহত হয়েছেন, সঠিক তথ্য এখনো পাইনি।'

    বাসে হেলপার ছিল না কেন জানতে চাইলে তিনি বলেন, 'এই বাসগুলো সরকারি বাস। এতে হেলপার দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ আবেদন করতে পারি, এর বেশি কিছু না।'

    ফিটনেসবিহীন বাসের ব্যাপারে তিনি জানান, 'বিআরটিসি বাস যেহেতু সরকারি বাস, এগুলো পরিবর্তন করতে পারে একমাত্র সরকার। আমরা পরিবহণ পুল থেকে বারবার তাদের সাথে কথা বলতেছি ভালো ফিটনেসের গাড়ি দেওয়ার জন্য। কিন্তু, সরকার গত আঠারো-ঊনিশ বছর ধরে গাড়ি কিনতেছে না। গাড়ির ফিটনেস খারাপ হওয়ার কারণে আমরা অনেকদিন ধরে তাদের সাথে চুক্তি আটকে রেখেছি।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন